মুক্তির লড়াই

সারাদেশ

নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেপ্তার

নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেপ্তার

নওগাঁয় গরু চুরির অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে চোরাই গরুসহ গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায়, সদর থানার পেছনে, একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বেলাল হোসেন পালিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল সদর থানাধীন জবার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চোরাই গরুসহ বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলাল হোসেন (৪৫) বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তৎপরতায় চোরাই গরু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, রাতের বেলায় গরু চুরি ঠেকাতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

এ ঘটনায় গ্রেপ্তার বেলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁয় গরু চুরির অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে চোরাই গরুসহ গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায়, সদর থানার পেছনে, একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বেলাল হোসেন পালিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল সদর থানাধীন জবার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চোরাই গরুসহ বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলাল হোসেন (৪৫) বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তৎপরতায় চোরাই গরু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, রাতের বেলায় গরু চুরি ঠেকাতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

এ ঘটনায় গ্রেপ্তার বেলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই