মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ নারী-পুরুষ আটক

নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাণীনগর উপজেলার করজগ্রাম এলাকায় কয়েকজন যুবক তিন নারীকে নিয়ে এসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তিন নারীসহ তিন পুরুষকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—করজগ্রাম মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০), আমগ্রাম গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর মাজিন্দা গ্রামের সামছুল আলমের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। আটক তিন নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে স্থানীয়রা বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানালে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে থানায় নিয়ে যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় আটক ছয়জনের বিরুদ্ধে থানায় দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ নারী-পুরুষ আটক

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাণীনগর উপজেলার করজগ্রাম এলাকায় কয়েকজন যুবক তিন নারীকে নিয়ে এসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তিন নারীসহ তিন পুরুষকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—করজগ্রাম মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০), আমগ্রাম গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর মাজিন্দা গ্রামের সামছুল আলমের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। আটক তিন নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে স্থানীয়রা বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানালে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে থানায় নিয়ে যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় আটক ছয়জনের বিরুদ্ধে থানায় দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই