মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী বাজার ভায়া দেবকরা সড়কে বাবুলের ফলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

ওই সময় সাব্বির হোসেনকে তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দারুনকরা হাজী বাড়ির মিজানুর রহমানের ছেলে।

ওসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেফতার সাব্বির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ৩০ আগস্ট ২০২৬

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী বাজার ভায়া দেবকরা সড়কে বাবুলের ফলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

ওই সময় সাব্বির হোসেনকে তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দারুনকরা হাজী বাড়ির মিজানুর রহমানের ছেলে।

ওসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেফতার সাব্বির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই