মুক্তির লড়াই

আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন মানবজাতির অভিন্ন সংকট: চীনা মুখপাত্র

আন্তর্জাতিক:
আন্তর্জাতিক:
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জলবায়ু পরিবর্তন মানবজাতির অভিন্ন সংকট: চীনা মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ভূমিধস দুর্যোগ সম্পর্কিত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সমগ্র মানবজাতির একটি সাধারণ সংকট এবং কোনো দেশই এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব কার্যকরভাবে প্রতিরোধ ও হ্রাস করার জন্য চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে।

মুখপাত্র বলেন, চীন ও নেপাল উভয় দেশের বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের দীর্ঘমেয়াদি প্রভাবে একটি হিমবাহের অস্থিতিশীলতার কারণে এই দুর্যোগটি ঘটেছে। নেপালের একটি হিমবাহ থেকে বরফ ও পাথরের দ্রুত ধস নেমে পাহাড়ের গা ক্ষয় করে এটি তৈরি হয়। প্রকৃতপক্ষে, চীন ও নেপাল আবহাওয়া, জলসম্পদ এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের ক্ষেত্রে ভালো সহযোগিতা বজায় রেখেছে। দুর্যোগের পর, চীন নেপালের সঙ্গে দুর্যোগ এলাকার ছবি, স্যাটেলাইট ও জলবিদ্যুৎ-সংক্রান্ত তথ্য এবং উজানের ভূমিধস বাঁধ সম্পর্কিত আগাম সতর্কবার্তাসহ গুরুত্বপূর্ণ তথ্যও ভাগ করে নিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন যে, চীন নেপালের দুর্যোগ ত্রাণ প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করে যাবে এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে।

সূত্র: লিলি,তৌহিদ,রুবি,চায়না মিডিয়া গ্রুপ

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তন মানবজাতির অভিন্ন সংকট: চীনা মুখপাত্র

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ভূমিধস দুর্যোগ সম্পর্কিত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সমগ্র মানবজাতির একটি সাধারণ সংকট এবং কোনো দেশই এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব কার্যকরভাবে প্রতিরোধ ও হ্রাস করার জন্য চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে।

মুখপাত্র বলেন, চীন ও নেপাল উভয় দেশের বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের দীর্ঘমেয়াদি প্রভাবে একটি হিমবাহের অস্থিতিশীলতার কারণে এই দুর্যোগটি ঘটেছে। নেপালের একটি হিমবাহ থেকে বরফ ও পাথরের দ্রুত ধস নেমে পাহাড়ের গা ক্ষয় করে এটি তৈরি হয়। প্রকৃতপক্ষে, চীন ও নেপাল আবহাওয়া, জলসম্পদ এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের ক্ষেত্রে ভালো সহযোগিতা বজায় রেখেছে। দুর্যোগের পর, চীন নেপালের সঙ্গে দুর্যোগ এলাকার ছবি, স্যাটেলাইট ও জলবিদ্যুৎ-সংক্রান্ত তথ্য এবং উজানের ভূমিধস বাঁধ সম্পর্কিত আগাম সতর্কবার্তাসহ গুরুত্বপূর্ণ তথ্যও ভাগ করে নিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন যে, চীন নেপালের দুর্যোগ ত্রাণ প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করে যাবে এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে।

সূত্র: লিলি,তৌহিদ,রুবি,চায়না মিডিয়া গ্রুপ

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই