মুক্তির লড়াই

সারাদেশ

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল জানতে পারে যে, নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় তারিকুল ইসলাম মল্লিক তার নিজ মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট এন্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করছেন।

পরে শনিবার দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডিবির অভিযানিক দল পয়না বাজারে ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা।

এ সময় দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার এবং একটি স্ক্যানার জব্দ করা হয়। প্রাথমিকভাবে কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল জানতে পারে যে, নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় তারিকুল ইসলাম মল্লিক তার নিজ মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট এন্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করছেন।

পরে শনিবার দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডিবির অভিযানিক দল পয়না বাজারে ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা।

এ সময় দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার এবং একটি স্ক্যানার জব্দ করা হয়। প্রাথমিকভাবে কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই