মুক্তির লড়াই

সারাদেশ

নিয়ামতপুরে দুই চোর গ্রেফতার, গরু ও পিকআপ জব্দ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাপ্তাহিক গরুর হাট থেকে গরু চুরি করে পিকআপ ভ্যানে পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

 এ সময় একটি গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য কৌশলে হাট থেকে একটি গরু চুরি করে পূর্ব থেকে প্রস্তুত রাখা একটি পিকআপ ভ্যানে করে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয় জনগণের নজরে এলে তারা পুলিশকে সহযোগিতা করেন। পরে নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা গরু ও পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ জজ মিয়া (৫০), পিতা মৃত কুদ্দুস মিয়া, সাং মান্দারপাড়া, ইউপি বারুন্দি এবং মোঃ রানা (৩১), পিতা মৃত আবুল হোসেন, সাং ওরুন্দি, ইউপি সরমান্দি। তাদের উভয়ের বাড়ি সোনারগাঁও থানাধীন নারায়ণগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের সহযোগিতায় গরুচোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার ও চোরাই গরু উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে দুই চোর গ্রেফতার, গরু ও পিকআপ জব্দ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাপ্তাহিক গরুর হাট থেকে গরু চুরি করে পিকআপ ভ্যানে পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

 এ সময় একটি গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য কৌশলে হাট থেকে একটি গরু চুরি করে পূর্ব থেকে প্রস্তুত রাখা একটি পিকআপ ভ্যানে করে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয় জনগণের নজরে এলে তারা পুলিশকে সহযোগিতা করেন। পরে নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা গরু ও পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ জজ মিয়া (৫০), পিতা মৃত কুদ্দুস মিয়া, সাং মান্দারপাড়া, ইউপি বারুন্দি এবং মোঃ রানা (৩১), পিতা মৃত আবুল হোসেন, সাং ওরুন্দি, ইউপি সরমান্দি। তাদের উভয়ের বাড়ি সোনারগাঁও থানাধীন নারায়ণগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের সহযোগিতায় গরুচোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার ও চোরাই গরু উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই