মুক্তির লড়াই

সারাদেশ

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী খন্দকার সোহেল রানা জানান, নুর ইসলাম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী খন্দকার সোহেল রানা জানান, নুর ইসলাম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই