মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

জানা যায়, অভিযানে ড্রেজারের মাধ্যমে অনুমোদন ছাড়াই কৃষিজমির টপসয়েল থেকে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় খেড়িহর গ্রামের মো. ইসমাইলকে (৩২) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

জানা যায়, অভিযানে ড্রেজারের মাধ্যমে অনুমোদন ছাড়াই কৃষিজমির টপসয়েল থেকে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় খেড়িহর গ্রামের মো. ইসমাইলকে (৩২) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই