ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকালে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশুটির বাবা জানান, তাঁর মেয়েকে অভিযুক্ত ব্যক্তি বাড়ির পাশের একটি ভবনের ছাদে নিয়ে যান। পরে শিশুটি কান্নাকাটি করে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।
অভিযোগে বলা হয়, পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় শিশুটি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার সঙ্গে ‘খারাপ কাজ’ করার অভিযোগ করে। এরপর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে বিষয়টি জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ পান।
শিশুটির বাবা অভিযোগে আরও বলেন, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং তাঁকে বিভিন্নভাবে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে আহাম্মদ আলী সোহান (৪০) নামের এক ব্যক্তির উল্লেখ রয়েছে। শিশুটির বাবা তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন