মুক্তির লড়াই

সারাদেশ

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

চান্দিনায় গেইটের তালা ভেঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কুমিল্লার চান্দিনায় পাকা ভবনের গেইটের তালা ভেঙ্গে গৃহকর্তার হাত-পা বেঁধে অস্ত্রেরমুখে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকা সহ স্বর্ণালংকার লুটে নেয়।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় চান্দিনা পৌরসভার হারং এলাকার দারোগা বাড়ির খলিলুর রহমানের ঘরে ডাকাতি সংগঠিত হয়।

গৃহকর্তা খলিলুর রহমান জানান- আমার দুই ছেলে সৌদী আরব থাকে। রাত আনুমানিক ২ টার দিকে মুখোশধারী ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ সহ আমার ঘরের মূল গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এরপর অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৭৪ হাজার ৬ শত টাকা, ২টি স্বর্ণের রুলি, ৩টি আংটি, ৪টি চেইন, ১টি নেকলেস, ২ জোড়া কানের দুল এবং রূপার বেশ কিছু অলঙ্কার সহ ৪টি মোবাইল লুটে নেয় ডাকাতদল।

ডাকাতি শেষে ফেরার পথে হারং গ্রামের আব্দুলিপাড় এলাকায় আবু হানিফ ও রেদোয়ান নামে আরো দুইজনের কাছ থেকে ২ টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- আমি জেলায় একটি মিটিংয়ে আছি।  

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চান্দিনায় গেইটের তালা ভেঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার চান্দিনায় পাকা ভবনের গেইটের তালা ভেঙ্গে গৃহকর্তার হাত-পা বেঁধে অস্ত্রেরমুখে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকা সহ স্বর্ণালংকার লুটে নেয়।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় চান্দিনা পৌরসভার হারং এলাকার দারোগা বাড়ির খলিলুর রহমানের ঘরে ডাকাতি সংগঠিত হয়।

গৃহকর্তা খলিলুর রহমান জানান- আমার দুই ছেলে সৌদী আরব থাকে। রাত আনুমানিক ২ টার দিকে মুখোশধারী ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ সহ আমার ঘরের মূল গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এরপর অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৭৪ হাজার ৬ শত টাকা, ২টি স্বর্ণের রুলি, ৩টি আংটি, ৪টি চেইন, ১টি নেকলেস, ২ জোড়া কানের দুল এবং রূপার বেশ কিছু অলঙ্কার সহ ৪টি মোবাইল লুটে নেয় ডাকাতদল।

ডাকাতি শেষে ফেরার পথে হারং গ্রামের আব্দুলিপাড় এলাকায় আবু হানিফ ও রেদোয়ান নামে আরো দুইজনের কাছ থেকে ২ টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- আমি জেলায় একটি মিটিংয়ে আছি।  

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই