দুঃখ দেখি আজকাল আমাকে আর ছোঁয় না!
না না, কারো কথায়, কোন অবহেলায় কিংবা
কারো দোষারোপে ও না।
সত্যি বলছি, আজকাল আর দুঃখ হয় না—
মনের কোনো অপূর্ণতায়
না-পাওয়ার আক্ষেপে
না, কারো বিদ্রুপে
বা স্বপ্ন ভেঙে চুড়মার হয়ে যাওয়ার মুহূর্তে ও না।
দুঃখ হয় না আজকাল।
কারো চলে যাওয়াই ও বুকের ভেতরটায় হাহাকার লাগে না,
বাস্তবতায় ছুটতে ছুটতে
এটা নেই, সেটা নেই—
কত কিছু ছিলও না,
তাতেও দুঃখ হয় না
কতো কিছুই তো হারালাম,
কত আপন পর হলো,
কত চেনা অচেনা হলো—
তাও আর দুঃখ হয় না।
শান্তি পাই—
এত অফুরন্ত সতেজতা,
এত এত সৃষ্টির প্রাচুর্যতা
জীবনের এত মায়াবী হাতছানি—
শুধু ঈর্ষা আর লোভে ভিখেরি হয়ে আছি
মানুষই হতে পারিনি।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
দুঃখ দেখি আজকাল আমাকে আর ছোঁয় না!
না না, কারো কথায়, কোন অবহেলায় কিংবা
কারো দোষারোপে ও না।
সত্যি বলছি, আজকাল আর দুঃখ হয় না—
মনের কোনো অপূর্ণতায়
না-পাওয়ার আক্ষেপে
না, কারো বিদ্রুপে
বা স্বপ্ন ভেঙে চুড়মার হয়ে যাওয়ার মুহূর্তে ও না।
দুঃখ হয় না আজকাল।
কারো চলে যাওয়াই ও বুকের ভেতরটায় হাহাকার লাগে না,
বাস্তবতায় ছুটতে ছুটতে
এটা নেই, সেটা নেই—
কত কিছু ছিলও না,
তাতেও দুঃখ হয় না
কতো কিছুই তো হারালাম,
কত আপন পর হলো,
কত চেনা অচেনা হলো—
তাও আর দুঃখ হয় না।
শান্তি পাই—
এত অফুরন্ত সতেজতা,
এত এত সৃষ্টির প্রাচুর্যতা
জীবনের এত মায়াবী হাতছানি—
শুধু ঈর্ষা আর লোভে ভিখেরি হয়ে আছি
মানুষই হতে পারিনি।

আপনার মতামত লিখুন