কৃষি, প্রবাসী আয়, শিক্ষা ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এক সম্ভাবনাময় জনপদ বরুড়া।যেখানে মাটির গন্ধে কৃষকের স্বপ্ন, প্রবাসীর ঘামে অর্জিত অর্থে পরিবারের হাসি শিক্ষার্থীর চোখে ভবিষ্যতের আলো আর ইতিহাসের পাতায় জমে আছে অতীতের গৌরব। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু বরুড়ার মাটিতে এখনো পাশাপাশি হাঁটে ঐতিহ্য ও আধুনিকতা। ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় প্রায় ছয় লাখ মানুষের বসবাস। এই উপজেলায়—যেখানে গ্রামীণ জীবনচর্চা ও আধুনিকতার ছোঁয়া পাশাপাশি এগিয়ে চলছে। অর্থনীতি যেমন কৃষিনির্ভর, তেমনি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স স্থানীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
জনশ্রুতি আছে, একসময় এ অঞ্চলে বড়ুয়া সম্প্রদায়ের বসবাস ছিল ব্যাপক। পাশাপাশি বিস্তীর্ণ ছিল পানের বরজ। বড়ুয়া ও বরজ—এই দুই শব্দের সমন্বয়েই “বরুড়া” নামের উৎপত্তি। ইতিহাস ও লোককথার এই মেলবন্ধন আজও এলাকাবাসীর পরিচয়ে গর্বের বিষয়।
বরুড়ায় ছড়িয়ে আছে নানা প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যবাহী নিদর্শন। বিভিন্ন গ্রামে দেখা মেলে পুরনো জমিদার বাড়ি, যেগুলো অতীত ঐশ্বর্যের সাক্ষ্য বহন করছে। মোগল আমলে প্রতিষ্ঠিত কয়েকটি প্রাচীন মসজিদ এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। বরুড়ার ইতিহাসের সঙ্গে যে নামটি বিশেষভাবে উচ্চারিত হয় তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। তার স্মৃতি বিজড়িত বাড়ি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সঠিকভাবে সংরক্ষণ, গবেষণা, সংস্কার ও প্রচারের উদ্যোগ নেওয়া গেলে বরুড়ার ঐতিহাসিক স্থাপনা গুলো হতে পারে পর্যটনের নতুন দ্বার।
ধান, সবজি আখ ও পানের পাশাপাশি বরুড়া এখন মাছ উৎপাদনেও অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মাছের উৎপাদন স্থানীয় চাহিদার প্রায় তিনগুণ বেশি। পুকুরভিত্তিক চাষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তা মনোভাব—সব মিলিয়ে মৎস্যখাত এখন অর্থনীতির শক্ত ভিত। উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে। অনেক পরিবার মাছ চাষকে জীবিকার প্রধান অবলম্বন হিসেবে নিয়েছে। আধুনিক পদ্ধতি উন্নত জাতের মাছ মানসম্মত খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় ঘটাতে পারলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। স্থানীয়ভাবে মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান।
প্রবাসী আয়ে গতিশীল অর্থনীতি
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা পরিবার ও এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসী আয়ের অর্থে গড়ে উঠছে নতুন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে গ্রামীণ অর্থনীতিতে সঞ্চারিত হচ্ছে গতি। তবে এই অর্থের একটি অংশ যদি পরিকল্পিতভাবে কৃষি, মৎস্য,ক্ষুদ্র শিল্প ও স্থানীয় উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ করা যায় তাহলে প্রবাসী আয় কেবল পারিবারিক সচ্ছলতার মাধ্যম না হয়ে বরুড়ার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম চালিকা শক্তিতে পরিণত হতে পারে।
প্রাচীন নিদর্শনের ঐতিহ্য, কৃষি ও মৎস্যখাতে সাফল্য, শিক্ষার বিস্তার এবং প্রবাসী আয়ের প্রবাহ—সব মিলিয়ে বরুড়া এখন সম্ভাবনার নতুন দিগন্তের পথে। পরিকল্পিত পর্যটন উন্নয়ন, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প ও যুব উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা গেলে এই জনপদ হতে পারে দেশের অন্যতম মডেল উপজেলা।
ঐতিহ্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে আধুনিকতার পথে এগিয়ে চলা বরুড়া—আজ শুধু একটি উপজেলা নয়, বরং একটি সম্ভাবনার প্রতিচ্ছবি।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায়৷ শিক্ষার বিস্তার ঘটাতে একটি সরকারি কলেজ, একটি সরকারি বালিকা বিদ্যালয়, একটি সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ৮টি কলেজ ও ৩০ টি মাদ্রাসা রয়েছে । শিক্ষার হার প্রায় ৭০ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তার তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে তুলছে। নারীদের শিক্ষায় অগ্রগতি সামাজিক পরিবর্তনের ইতিবাচক বার্তা দিচ্ছে।
প্রবাসী আয়ে গতিশীল অর্থনীতি
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা পরিবার ও এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসী আয়ের অর্থে গড়ে উঠছে নতুন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে গ্রামীণ অর্থনীতিতে সঞ্চারিত হচ্ছে গতি। তবে এই অর্থের একটি অংশ যদি পরিকল্পিতভাবে কৃষি, মৎস্য,ক্ষুদ্র শিল্প ও স্থানীয় উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ করা যায় তাহলে প্রবাসী আয় কেবল পারিবারিক সচ্ছলতার মাধ্যম না হয়ে বরুড়ার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম চালিকা শক্তিতে পরিণত হতে পারে।
প্রাচীন নিদর্শনের ঐতিহ্য, কৃষি ও মৎস্যখাতে সাফল্য, শিক্ষার বিস্তার এবং প্রবাসী আয়ের প্রবাহ—সব মিলিয়ে বরুড়া এখন সম্ভাবনার নতুন দিগন্তের পথে। পরিকল্পিত পর্যটন উন্নয়ন, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প ও যুব উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা গেলে এই জনপদ হতে পারে দেশের অন্যতম মডেল উপজেলা।
ঐতিহ্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে আধুনিকতার পথে এগিয়ে চলা বরুড়া—আজ শুধু একটি উপজেলা নয়, বরং একটি সম্ভাবনার প্রতিচ্ছবি।

আপনার মতামত লিখুন