কুমিল্লার মুরাদনগরে থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় উপজেলার ১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায়। মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের উত্তর রাস্তার মুখের পাকা ওপর থেকে ৪৫ পিস ইয়াবাসহ খলিল সরকার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খলিল উত্তর ত্রিশ (রহমতের বাড়ি) এলাকার রুপ মিয়া সরকারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
একই রাতে দ্বিতীয় অভিযানে যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর এলাকায় নবীপুর-শ্রীকাইল সড়কের ‘কাজী সুলতান ব্রিক ফিল্ড’-এর সামনের পাকা রাস্তা থেকে ৩৭ পিস ইয়াবাসহ মোঃ আরিফ (২২) নামে অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার মোচাগড়া (০৫ নম্বর ওয়ার্ড) মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন