নওগাঁর পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা দেশীয় তৈরি চেইন, প্রায় ২৫ ফুট দড়ি, টর্চলাইট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল।
অভিযানের একপর্যায়ে ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে, পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতু সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি রাস্তায় দড়ি ফেলে পথচারী ও যানবাহন আটকে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা একটি মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীদের উপস্থিতিতে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। পুলিশ জানায়, আটকরা হলেন—দেলোয়ার হোসেন (২৮), পিতা-তরিকুল ইসলাম, গ্রাম-হলাকান্দর, থানা-পত্নীতলা, নওগাঁ; নাইম মাহমুদ (১৯), পিতা-মাসুদুর রহমান, গ্রাম-ছোট কাটনা, এবং মোস্তাকিম (১৯), পিতা-মাহবুল, গ্রাম-সমনগর, উভয় থানা-পোরশা, জেলা-নওগাঁ।
ডিবি পুলিশের দাবি, তল্লাশিকালে দেলোয়ার হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো/তীক্ষ্ণ হুকযুক্ত লম্বা হ্যান্ডেল চেইন, নাইম মাহমুদের কাছ থেকে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় ২৫ ফুট দীর্ঘ দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলের পরিস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, তারা রাস্তায় দড়ি ফেলে পথচারী বা যানবাহন আটকে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত বলে দাবি করা হলেও এ বিষয়ে আইনগতভাবে তদন্ত চলছে।
এদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন