“শান্তিতে বিনিয়োগ করুন সবার জন্য, সর্বত্র, প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে মাল্টিস্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)-এর অর্থায়নে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG)-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সহিংসতা ও বিভাজন পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মাধ্যমে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
পি এফ জি কো-অর্ডিনেটর মোঃ পাভেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এ এস এম ফজলুল বারী হারুন, রাণীনগর উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি কাজী মোজাফফর হোসেন, ওয়াইপিএজির কো-অর্ডিনেটর মোঃ বিশাল এবং পিএফজির সদস্য রোহান খান রায়হান।
বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতহীনতার নাম নয়; ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান, সামাজিক নিরাপত্তা ও সহাবস্থানের মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে একটি বৈষম্যহীন, সহনশীল ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
মানববন্ধন থেকে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক বিভাজন, সহিংসতা, গুজব ও অসহিষ্ণুতা পরিহার করে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রাণীনগরের সামাজিক ও নাগরিক পরিসরে শান্তির সংস্কৃতি আরও সুদৃঢ় করার প্রত্যাশা তৈরি করেছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন