মুক্তির লড়াই

সারাদেশ

মহাসড়কের নিরাপত্তায় রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে গুরুত্বপূর্ণ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বিজয়কান্দি বড়বড়িয়া রেল পারাপার এলাকায় নতুন একটি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে পুলিশ বক্সটি স্থাপন করা হয়েছে।

রোববার সকালে রাণীনগর থানা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পুলিশ বক্সটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বিজয়কান্দি বড়বড়িয়া রেল পারাপার এলাকাটি গুরুত্বপূর্ণ একটি স্থান। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করেন। বিশেষ করে রাতের বেলায় সড়কের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত উপস্থিতি প্রয়োজন।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে ওই এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই পুলিশ বক্স চালুর ফলে গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি ও নিয়মিত নজরদারি আরও বাড়বে। পাশাপাশি সড়কে অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয়দেরও আশা, পুলিশ বক্সটি কার্যকরভাবে পরিচালিত হলে বিশেষ করে রাতের সময়ে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ, পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়বে। একই সঙ্গে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মহাসড়কের নিরাপত্তায় রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই