শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
৩ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোচপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় চোরাইপথে আনা ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেনকে আটক করা হয়।
আটক কবির হোসেন উপজেলার সমশ্চূড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোনও জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, জব্দ করা ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন