মুক্তির লড়াই

অপরাধ

ব্রাহ্মণপাড়ায় স্কুলের হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিশ্ব শিক্ষক দিবসের দিনে যখন শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক, শিক্ষা ও নৈতিকতার মর্যাদা নিয়ে আলোচনা হওয়ার কথা, ঠিক সেই দিনেই কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি বিদ্যালয়ের হিসাবরক্ষকের বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ। বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া আইডিয়াল স্কুলের প্রধান ফটকের সামনে ‘এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ক্যাশিয়ার মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির যথাযথ অনুসরণ না করে এককভাবে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ, গেট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে ভুয়া ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তাদের অভিযোগ, বিদ্যালয়ের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব চাওয়া হলে বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সদস্যদের সরলতার সুযোগ নিয়ে হিসাব দিতে গড়িমসি ও নানা ধরনের টালবাহানা করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

তাদের ভাষ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়; এটি শিক্ষার্থীদের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও প্রতিষ্ঠানের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই বিদ্যালয়ের অর্থের হিসাব নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুনাম ও শৃঙ্খলা রক্ষায় অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান তারা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিশ্ব শিক্ষক দিবসের দিনে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে বিদ্যালয়ের সদস্য, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয়ের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জোরালোভাবে উঠে আসে।

সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিদ্যালয়ের সদস্য, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় স্কুলের হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই