মুক্তির লড়াই

আর্কাইভ দেখুন

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল। এর আগে রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তার সাবেক স্ত্রীকে কাজে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন। কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে তার মেয়েকে দেখতে তিনি শ্বশুর বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।পুলিশ জানায়, গত শনিবার ওই মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তার সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)। এরপর রোববার রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তার স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ কামালের পেটের বাম পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাম উরুতে ছরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের চাল পাচারকালে জব্দ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের চাল পাচারকালে জব্দ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের চাল বিতরণ না করে পাচারকালে একটি মিনি পিকআপ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এসময় ওই পিকআপ থেকে পাঁচ টন চাল উদ্ধার করা হয়। রোববার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে সরকারি চাল। নিয়ম অনুযায়ী, এসব চাল বিতরণের কথা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে। তবে অভিযোগ উঠেছে, জেলেদের মধ্যে বিতরণ না করে প্রায় পাঁচ টন চাল বিক্রি করে দেওয়া হয় এক ব্যবসায়ীর কাছে। পরে চালগুলো লাকসামে নিয়ে বিক্রির উদ্দেশ্যে একটি মিনি পিকআপে করে নিয়ে যাওয়া হয়।গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চাল উদ্ধারে তৎপর হয় প্রশাসন। প্রশাসনের তৎপরতায় গাড়িটি হাজীগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় নিয়ে আসা হয়। সেখানে অভিযান চালিয়ে মিনি পিকআপটিতে পাঁচ টন চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।এ বিষয়ে এসিল্যান্ড প্রত্যয় হাসেম বলন, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বরুড়ায় কিশোর লাবিবকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা, আটক দুই

বরুড়ায় কিশোর লাবিবকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা, আটক দুই

কানাডার স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা

কানাডার স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা

বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি, সম্পাদক ইলিয়াছ ও সাংগঠনিক মহসিন নির্বাচিত

বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি, সম্পাদক ইলিয়াছ ও সাংগঠনিক মহসিন নির্বাচিত

কচুয়া -তেতৈয়া সড়ক পচা মাছের আঁশের মত ক্ষয়ে ক্ষয়ে চলাচলের অযোগ্য

কচুয়া -তেতৈয়া সড়ক পচা মাছের আঁশের মত ক্ষয়ে ক্ষয়ে চলাচলের অযোগ্য

বরুড়া লালমাই সড়কে ডাকাতি, মোবাইল নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়ালেন এনজিও কর্মী

বরুড়া লালমাই সড়কে ডাকাতি, মোবাইল নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়ালেন এনজিও কর্মী

বরুড়ায় বলাৎকারের অভিযোগে উপজেলা ছাত্র সেনার সভাপতি আটক, গণপিটুনির চেষ্টায় ৮ পুলিশ আহত

বরুড়ায় বলাৎকারের অভিযোগে উপজেলা ছাত্র সেনার সভাপতি আটক, গণপিটুনির চেষ্টায় ৮ পুলিশ আহত

বরুড়ায় গভীর রাতে ডাকাতি, গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণ ও টাকা লুট

বরুড়ায় গভীর রাতে ডাকাতি, গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণ ও টাকা লুট

বরুড়ায় বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

বরুড়ায় বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, খোঁজ মিলছে না ৭ দিনেও

কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, খোঁজ মিলছে না ৭ দিনেও

তালের শাঁসের বাম্পার ফলন বরুড়ায়, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

তালের শাঁসের বাম্পার ফলন বরুড়ায়, খুশি কৃষক ও ব্যবসায়ীরা