গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলায় কোন চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সকল ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোন ধরনের দুর্নীতি নেই এবং আমি কোন ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারবেন না। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল নিয়ে আমি ভোলার উন্নয়ন করবো। যারা নির্বাচনে আমার বিপক্ষে ছিলেন তাদের জন্যও আমার দরজা খোলা।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় সফরকালে ভোলার নতুন বাজার চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা বরিশাল সেতু হবে। ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদেরকে নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে। স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যগন সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। কিন্তু আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সাথে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেনো সততার সাথে সেই দায়িত্ব পালন করতে পারি।
তার নিজের প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন। আমাকেও সেভাবে ভালবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ। পরে তিনি তার মরহুম পিতা নাজিউর রহমানের কবর জিয়ারতের পর উকীল পাড়াস্থ শান্তনীড়ে গার্ড অব অনার গ্রহন করেন।
তিনি সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছালে ভোলা লঞ্চঘাট ও দলীয় কার্যালয়ের সামনে বিজেপির নেতা কর্মীরা তাকে ফলেল শুভেচ্ছা জানান।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন