ঢাকা   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

ময়মনসিংহ

শেরপুরে বিএসটিআই লোগো জালিয়াতির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলার নকলা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও অনুমোদন ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লোগো ব্যবহার করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে। উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে ‘আলিফ ফুড অ্যান্ড বেকারি’ ও ‘মিথিল আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্টস’ নামের দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস ও আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।[TECHTARANGA-POST:3233]ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি সেমাই, আইসক্রিম, চিপস, চানাচুর ও মটরভাজা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ করছিল। শিশু খাদ্যে নিষিদ্ধ রঙ ব্যবহার এবং সফট ড্রিংক পাউডারে অতিরিক্ত অ্যাসপারটেম মেশানোর অভিযোগও প্রমাণিত হয়, যা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাত করার বিষয়টিও ধরা পড়ে।সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল—কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার। যা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন। এসব অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।[TECHTARANGA-POST:3229]অভিযানে বিএসটিআই কর্মকর্তা রাহাত আহমেদ (সিএম), এনএসআই কর্মকর্তা, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুরে বিএসটিআই লোগো জালিয়াতির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা