ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামির করার অপরাধে কারাদন্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে বিল্লাল হোসেন(৪০) নামের এক মাতালকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ৭ আগষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা পৃথা এ কারাদন্ড দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় ২০৫৯ নং পিলারের পাশে বাহাদুরের বাড়ির পাশে মৃত রহমত আলীর ছেলে বিল্লাল হোসেন মাদক খেয়ে নেশাগ্রস্থ হয়ে মাতলামি করে এবং আশেপাশের জনসাধারণের শান্তি বিনষ্ট করে। এসময় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট ফারহানা পৃথা উপস্থিত হয়ে মাতাল বিল্লাল হোসেনকে ১০ দিন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। এ সময় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামির করার অপরাধে কারাদন্ড

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে বিল্লাল হোসেন(৪০) নামের এক মাতালকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ৭ আগষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা পৃথা এ কারাদন্ড দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় ২০৫৯ নং পিলারের পাশে বাহাদুরের বাড়ির পাশে মৃত রহমত আলীর ছেলে বিল্লাল হোসেন মাদক খেয়ে নেশাগ্রস্থ হয়ে মাতলামি করে এবং আশেপাশের জনসাধারণের শান্তি বিনষ্ট করে। এসময় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট ফারহানা পৃথা উপস্থিত হয়ে মাতাল বিল্লাল হোসেনকে ১০ দিন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। এ সময় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত