ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

গত সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছসহ আটক ১২৫

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩কোটি ৮০লাখ ৪৪হাজার ৯২০ মিটার অবৈধ জাল, ৩হাজার ৯৩৮ কেজি মাছ, ৭৪লক্ষ ৯ হাজার পিস চিংড়ি রেণু, ৫হাজার ৩০০ পিস বাগদা রেণু পোনা, ১৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এসময় নদী থেকে ২৫১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

 নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪১(একচল্লিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

 সাত দিনব্যাপী এই অভিযানে ১২৫(একশত পঁচিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ২২(বাইশ)টি মৎস্য আইন, ১৪(চৌদ্দ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি নদী দূষণ, ১(এক)টি চোরাইমাল, ১(এক)টি ডাকাতি এবং ১(এক)টি হত্যা মামলাসহ মোট ৪৩ (তেতাল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ২(দুই)টি মৃতদেহ উদ্ধার করা হয়। 

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছ। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গত সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছসহ আটক ১২৫

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩কোটি ৮০লাখ ৪৪হাজার ৯২০ মিটার অবৈধ জাল, ৩হাজার ৯৩৮ কেজি মাছ, ৭৪লক্ষ ৯ হাজার পিস চিংড়ি রেণু, ৫হাজার ৩০০ পিস বাগদা রেণু পোনা, ১৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এসময় নদী থেকে ২৫১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

 নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪১(একচল্লিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

 সাত দিনব্যাপী এই অভিযানে ১২৫(একশত পঁচিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ২২(বাইশ)টি মৎস্য আইন, ১৪(চৌদ্দ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি নদী দূষণ, ১(এক)টি চোরাইমাল, ১(এক)টি ডাকাতি এবং ১(এক)টি হত্যা মামলাসহ মোট ৪৩ (তেতাল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ২(দুই)টি মৃতদেহ উদ্ধার করা হয়। 

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছ। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত