ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিমি বেগম সদর উপজেলার তিস্তা বাজার এলাকার বাসিন্দা রেজাউল হকের মেয়ে। তিনি বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফকিরের তকেয়া এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা তিস্তা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রিমির মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী বলেন, “ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫

featured Image
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিমি বেগম সদর উপজেলার তিস্তা বাজার এলাকার বাসিন্দা রেজাউল হকের মেয়ে। তিনি বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফকিরের তকেয়া এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা তিস্তা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রিমির মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী বলেন, “ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত