ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

রাজধানী তুরাগে বাদালদি মেইন রোডের সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস এস এম জাহাঙ্গীর হোসেন এমপি'র

মো: মনির হোসেন
মো: মনির হোসেন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানী তুরাগে বাদালদি মেইন রোডের সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস এস এম জাহাঙ্গীর হোসেন এমপি'র

রাজধানী তুরাগ থানার অন্তর্গত বাউনিয়া বাদালদী দীর্ঘদিন ধরে নিচু সড়ক ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন বাদালদি এলাকার বাসিন্দারা। প্রধান সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র। কিছুদিন পূর্বে সংস্কার কাজ শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা বন্ধ হয়ে যায়।

নির্বাচনের পর ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর নির্দেশনায় পুনরায় শুরু হয়েছে বাউনিয়া বাদালদি মেইন রোডের সংস্কার কাজ।

সোমবার দুপুরে তিনি তুরাগ থানার অন্তর্গত বাউনিয়া বাদালদি এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান যাচাই করেন এবং দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ারদের মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সংসদ সদস্য এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে এবং এই সড়কটি আধুনিক ও টেকসইভাবে নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে ৫২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাজধানী তুরাগে বাদালদি মেইন রোডের সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস এস এম জাহাঙ্গীর হোসেন এমপি'র

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানী তুরাগ থানার অন্তর্গত বাউনিয়া বাদালদী দীর্ঘদিন ধরে নিচু সড়ক ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন বাদালদি এলাকার বাসিন্দারা। প্রধান সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র। কিছুদিন পূর্বে সংস্কার কাজ শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা বন্ধ হয়ে যায়।

নির্বাচনের পর ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর নির্দেশনায় পুনরায় শুরু হয়েছে বাউনিয়া বাদালদি মেইন রোডের সংস্কার কাজ।

সোমবার দুপুরে তিনি তুরাগ থানার অন্তর্গত বাউনিয়া বাদালদি এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান যাচাই করেন এবং দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ারদের মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সংসদ সদস্য এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে এবং এই সড়কটি আধুনিক ও টেকসইভাবে নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে ৫২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত