বরগুনার পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের প্রায় দেড়শ বছরের পুরনো একটি পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় এ পুকুরে পানির কোনো সংকট ছিল না, তবে বর্তমানে পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় দেড় হাজার মানুষ।
শনিবার বেলা ১১টার দিকে শতাধিক নারী-পুরুষ কলসী হাতে ওই পুকুরপাড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা দ্রুত পুকুরটি খননের দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রায় আমরা ধরা’-এর পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জসিম তালুকদার, এনএসএস-এর নার্গিস পারভীন মুক্তি, রাজিব হাসান, নিভা তালুকদার, সমির কুলু, শৈলেন মাঝি, শুভঙ্কর মাঝি, কাকলী রানী, জোৎস্না রানী, নুপুর রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দা সমির কুলু ও শৈলেন মাঝি জানান, দীর্ঘদিন ধরে কালিবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। প্রতি বছর শুষ্ক মৌসুমে এলাকার অধিকাংশ পুকুর শুকিয়ে যায়, ফলে পানি সংকট আরও প্রকট হয়। পরিত্যক্ত এই পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় এর ব্যবহারও বন্ধ হয়ে গেছে। বহুদিন ধরে তারা পুকুরটি পুনঃখননের দাবি জানালেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় নুপুর রানী ও কাকলী রানী বলেন, দৈনন্দিন গৃহস্থালির কাজের জন্য তাদের একমাত্র ভরসা এই পুকুর। তবে বর্তমানে পুকুরের পানি দূষিত হয়ে কালচে ও লালচে রঙ ধারণ করেছে, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউপি সদস্য জসিম তালুকদার জানান, পুকুরটি পুনঃখনন এবং একটি পানি পরিশোধন (ফিল্টার) ব্যবস্থা স্থাপনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন দুর্যোগের কারণে উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এ সংকট মোকাবেলায় দ্রুত পুকুর খনন, সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং সৌরবিদ্যুৎচালিত পানি সরবরাহ প্রকল্প গ্রহণ করা জরুরি। তিনি আশ্বাস দেন, স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন