ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার(ডিবি) এক সফল অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসস্ট্যান্ড ও বাজেবামুনদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মহিতুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল কোটচাঁদপুর থানা এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানে বের হয়। দুপুর ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কোটচাঁদপুর পৌরসভার ০৭নং ওয়ার্ডের বাজেবামুনদহ গ্রামে জনৈক জাহিদুল ইসলামের চায়ের দোকানে অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দুপুর ২টা ২০ মিনিটে ডিবির দলটি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় জাহিদুল ইসলামকে (৩৭)হাতেনাতে আটক করা হয়। ধৃত জাহিদুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
আটক করার পর জাহিদুলের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তিনি নিজের পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে নিজ হাতে সাদা পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা বের করে দেন। এছাড়া তল্লাশিকালে তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ১১,০২৩ টাকা উদ্ধার করা হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে এসব আলামত উদ্ধার দেখানো হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কোটচাঁদ' পুর মডেল থানায় সোপর্দ করা হয়। ডিবি পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করলে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ একটি মামলা রুজু করেন। থানা: কোটচাঁদপুর মডেল থানা মামলা নং: ০২ (তারিখ: ০৫/০৪/২০২৬) ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারা। ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এই ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন