ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

অকটেন সংকট: কেরোসিনে হুন্ডা চালানোর চেষ্টা

দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল ও অকটেনের ঘাটতিতে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি মিলছে না অনেকের।

এ অবস্থায় জ্বালানি বিতরণে নিয়ন্ত্রণ আনতে সরকার ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। তবে মাঠপর্যায়ে সংকট এখনো কাটেনি।

এরই মধ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার তুলাগাঁও বাজারে এক ব্যক্তি অকটেন না পেয়ে কেরোসিন দিয়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অনেকের কাছে প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, কেরোসিন ব্যবহার মোটরসাইকেলের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ।

জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে আরও চাপ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

অকটেন সংকট: কেরোসিনে হুন্ডা চালানোর চেষ্টা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল ও অকটেনের ঘাটতিতে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি মিলছে না অনেকের।

এ অবস্থায় জ্বালানি বিতরণে নিয়ন্ত্রণ আনতে সরকার ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। তবে মাঠপর্যায়ে সংকট এখনো কাটেনি।

এরই মধ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার তুলাগাঁও বাজারে এক ব্যক্তি অকটেন না পেয়ে কেরোসিন দিয়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অনেকের কাছে প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, কেরোসিন ব্যবহার মোটরসাইকেলের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ।

জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে আরও চাপ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত