চট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় প্রকাশিত হয়েছে কবি তরিকুল ইসলাম বিপুর নতুন কাব্যগ্রন্থ "লাল সবুজের জন্য" ১৪ এপ্রিল মঙ্গলবার মেলা প্রাঙ্গণের মোড়ক উন্মোচন মঞ্চে চমৎকার এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরিকুল ইসলাম বিপুর লেখনীতে দেশপ্রেম ও সমকালীন ভাবনা চমৎকারভাবে ফুটে উঠেছে। 'লাল সবুজের জন্য' গ্রন্থটি পাঠকদের মনের খোরাক জোগাবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও ব্যবসায়িক সংগঠক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বইটির প্রশংসা করে বলেন,
"লাল সবুজের জন্য" একটি চমৎকার বই। এর গল্প ও বিষয়বস্তু যেকোন বয়সী মানুষের ভালো লাগবে।
আমি বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি রুহুল আমিন সালমান, কবি আফরোজা বেগম, বিশিষ্ট সমাজসেবক এ কিউ এম মোসলে উদ্দিন, জিল্লুর রহমান শাকিল। এছাড়াও মানবিক সংগঠন "বন্ধু মহল" চট্টগ্রাম ইউনিটের উপদেষ্টা আবু হানিফ, সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের সদস্য তাপস, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার শাহিনূর, শাহাদাত ও তুষার উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধি এবং বইমেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন এবং লেখকের
উজ্জ্বল সাহিত্যিক ভবিষ্যৎ কামনা করেন।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন