ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

আত্রাইয়ে ছুরিকাঘাত ও ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত এবং ৩২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) সকালে আত্রাই থানার এসআই মুকুলের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আমরুল কসবা চকপাড়া এলাকার ফার্নিচার ব্যবসায়ী মোঃ জনি পার্শ্ববর্তী গুড়নই বাজারে ফার্নিচার বিক্রির পাওনা টাকা আনতে যান। পরে ফেরার পথে রেজাউল ইসলাম ও তার সহযোগীরা তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে জনির মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় চিকিৎসা শেষে ওইদিনই ভুক্তভোগী জনি আত্রাই থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার আসামিরা পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার মালিপুকুর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে তালেব মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আত্রাইয়ে ছুরিকাঘাত ও ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত