চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি প্রাইভেট কার জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতের প্রথম প্রহরে অভিযান ০২টি পরিচালিত হয়।
জানা গেছে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের (সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) সামনে কৌশলগত অবস্থান নিয়ে ০১টি প্রাইভেট কার (ACCORD, ২৩৫০ সিসি) এর গতিরোধ করতঃ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬), পিতা-মৃত জসিম উদ্দিন, গ্রাম-শামুকখোল, পোষ্ট-প্রসাদপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁকে ফেন্সিডিল এর বিকল্প ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অপর অভিযানটিতে একই বিওপি হতে অপর একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন দীঘির পাড় নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৫৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ সময় একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদক ও প্রাইভেট কার এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামীসহ প্রায় ৪৫০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন