ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

দাম বৃদ্ধির পর চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আর নেই গ্রাহকদের দীর্ঘ লাইন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম নগরীর পাম্পগুলোতে চিরচেনা ভিড়ের চিত্র বদলে গেছে। মাত্র কয়েক দিন আগেও যেখানে তেল সংগ্রহের জন্য গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেখানে বেশিরভাগ পাম্প প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এমন দৃশ্য পরিলক্ষিত হয়েছে। ষোলশহর, নতুন ব্রিজ, পাঁচলাইশ, অক্সিজেন, ওয়াসা এবং গণি বেকারি এলাকার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন নিতে গ্রাহকদের কোনো বাড়তি চাপ দেখা যায়নি।

কোনো রকম ভোগান্তি ছাড়াই চালকেরা তাদের প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন। আগে যেখানে তেলের পরিমাণের ওপর সীমাবদ্ধতা ছিল, বর্তমানে পর্যাপ্ত সরবরাহ থাকায় সেই সংকটও কেটে গেছে। 

পাম্পে কর্মরত শ্রমিকদের অনেককেই এখন অলস সময় কাটাতে দেখা যাচ্ছে। তারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত হওয়ায় এখন আর দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। এদিকে গ্রাহকদের অনেকে অভিযোগ করেছেন যে, দাম বাড়ানোর আগে কৃত্রিম সংকট তৈরি করে পাম্পগুলোতে ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল।

গণি বেকারি এলাকার একটি পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মো: ইব্রাহীম জানান, কয়েক দিন আগেও তেল নিতে এক থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন কোনো ঝামেলা ছাড়াই দ্রুত তেল নেওয়া সম্ভব হচ্ছে। পাম্প কর্মচারী মো. আলমগীর বলেন, দুই দিন আগেও তেলের জন্য উপচে পড়া ভিড় ছিল।

বর্তমানে অনেকেই আগের মজুত করা তেল ব্যবহার করছেন, যার ফলে চাপ কমেছে। নগরীর ব্যস্ততম দামপাড়া এলাকার সিএমপি ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। যেখানে গত দেড় মাস ধরে দিন ও রাত তেলের জন্য দীর্ঘ লাইন ছিল, সেখানে এখন কোনো ভিড় নেই। মাত্র দুই দিনের ব্যবধানে পাম্পগুলোর এমন দৃশ্যপট পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দাম বৃদ্ধির পর চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আর নেই গ্রাহকদের দীর্ঘ লাইন

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম নগরীর পাম্পগুলোতে চিরচেনা ভিড়ের চিত্র বদলে গেছে। মাত্র কয়েক দিন আগেও যেখানে তেল সংগ্রহের জন্য গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেখানে বেশিরভাগ পাম্প প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এমন দৃশ্য পরিলক্ষিত হয়েছে। ষোলশহর, নতুন ব্রিজ, পাঁচলাইশ, অক্সিজেন, ওয়াসা এবং গণি বেকারি এলাকার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন নিতে গ্রাহকদের কোনো বাড়তি চাপ দেখা যায়নি।

কোনো রকম ভোগান্তি ছাড়াই চালকেরা তাদের প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন। আগে যেখানে তেলের পরিমাণের ওপর সীমাবদ্ধতা ছিল, বর্তমানে পর্যাপ্ত সরবরাহ থাকায় সেই সংকটও কেটে গেছে। 

পাম্পে কর্মরত শ্রমিকদের অনেককেই এখন অলস সময় কাটাতে দেখা যাচ্ছে। তারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত হওয়ায় এখন আর দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। এদিকে গ্রাহকদের অনেকে অভিযোগ করেছেন যে, দাম বাড়ানোর আগে কৃত্রিম সংকট তৈরি করে পাম্পগুলোতে ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল।

গণি বেকারি এলাকার একটি পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মো: ইব্রাহীম জানান, কয়েক দিন আগেও তেল নিতে এক থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন কোনো ঝামেলা ছাড়াই দ্রুত তেল নেওয়া সম্ভব হচ্ছে। পাম্প কর্মচারী মো. আলমগীর বলেন, দুই দিন আগেও তেলের জন্য উপচে পড়া ভিড় ছিল।

বর্তমানে অনেকেই আগের মজুত করা তেল ব্যবহার করছেন, যার ফলে চাপ কমেছে। নগরীর ব্যস্ততম দামপাড়া এলাকার সিএমপি ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। যেখানে গত দেড় মাস ধরে দিন ও রাত তেলের জন্য দীর্ঘ লাইন ছিল, সেখানে এখন কোনো ভিড় নেই। মাত্র দুই দিনের ব্যবধানে পাম্পগুলোর এমন দৃশ্যপট পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত