কুমিল্লার চান্দিনায় দল থেকে বহিস্কৃত হওয়ার পরও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় আতিকুল আলম শাওন এমপি কে যুব সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- আতিকুল আলম শাওন এমপি। তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে জয়লাভ করেন।
উপজেলা যুবদল সদস্য সচিব মো. শাহজাহান মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সাবেক আহবায়ক মাওলানা আবুল খায়ের।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, কুমিল্লা উত্তর জেলা যুবদল সাবেক দপ্তর সম্পাদক কেএম জামাল, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান খাঁন, কাইয়ূম খাঁন, মেহেদী মাসুদ, এডভোকেট মনিরুল ইসলাম মনি প্রমুখ।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন