ঢাকা   রোববার, ২৬ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

পাথরঘাটায় অবৈধ জ্বালানি তেল জব্দ, জরিমানা

বরগুনার পাথরঘাটায় অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি দোকানে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া মজুদ রাখা প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা মূল্যের ডিজেল, পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল। বৈধ অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে দোকানের মালিক মো. সাইফুল ইসলাম (পিতা: মো. ইসমাইল হাওলাদার), সাইফুল স্টোর, মাছের খাল বাজার—কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে দোকানের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মো. মনজুরুল ইসলাম মালিকানাধীন “জিদান অটো” নামে লাইসেন্সের আওতায় তেল বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, “কেন আমার তেল জব্দ করা হলো তা আমি বলতে পারছি না। আমি ক্রয়কৃত তেলই বিক্রি করি। আশপাশের কিছু ব্যবসায়ী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এছাড়া জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ, কালোবাজারি ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে তথ্য প্রদান করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

পাথরঘাটায় অবৈধ জ্বালানি তেল জব্দ, জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত