পাথরঘাটায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সবুজ উদ্যোক্তা তৈরি, সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে বাজেট বরাদ্দের দাবিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসীন হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার। স্বাগত বক্তব্য দেন এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। সভায় প্রমাণভিত্তিক গবেষণাপত্র উপস্থাপন করেন একশনএইড-এর ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং নারী ও যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি। এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
পরে যুব প্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রধানদের কাছে লিখিত নাগরিক দাবিসমূহ হস্তান্তর করেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন আকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, উপজেলা কৃষি অফিসের প্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদার, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালমেঘা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম এবং ধরিত্রী বাঁচাও আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি মো. শফিকুল ইসলাম খোকন।
পাথরঘাটা হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী নার্গিশ পারভীন মুক্তি, এফআরটি প্রকল্প কর্মকর্তা মরিয়ম আক্তার, ফাইন্যান্স অফিসার বরুন চন্দ্র ঘোষ এবং ইয়ুথ ফেলো মো. শাকিল।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন