মুক্তির লড়াই

সারাদেশ

কটিয়াদীতে পৃথক অভিযানে ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক দুই অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

শনিবার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় ও কৈতরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে কটিয়াদী থানাধীন মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মো. রুবেল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার রুবেল বাঘবেড় গ্রামের মৃত তোতামিয়ার ছেলে।

অপরদিকে একই রাতে রাত ৯টা ৫ মিনিটে কটিয়াদী থানাধীন গচিহাটা-কৈতরীপাড়া গামী ইটের সলিং সড়কে মো. সুমন মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সুমন মিয়া কৈতরীপাড়া গ্রামের আ. হামিদের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে কটিয়াদী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৮ মে ২০২৬

কটিয়াদীতে পৃথক অভিযানে ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই