মুক্তির লড়াই

সারাদেশ

দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার

আগামী দুই মাসের মধ্যে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

১৭ মে ২০২৬ (রবিবার) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে পুলিশি কার্যক্রমকে অধিকতর সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সব ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাননীয় আইজিপি নির্দেশনা উল্লেখ করে তিনি বলেন, ”পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।”

সভায় আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন নতুন কমিশনার। রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৮ মে ২০২৬

দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

আগামী দুই মাসের মধ্যে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

১৭ মে ২০২৬ (রবিবার) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে পুলিশি কার্যক্রমকে অধিকতর সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সব ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাননীয় আইজিপি নির্দেশনা উল্লেখ করে তিনি বলেন, ”পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।”

সভায় আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন নতুন কমিশনার। রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই