মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ রাস্তার এইচবিবি কাজের উদ্বোধন

কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৫০০ মিটার মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন।

​উপজেলার গালিমপুর, শিলমুড়ী দক্ষিণ ও ভবানীপুর ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তাগুলোকে টেকসই ও যাতায়াত উপযোগী করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ,  উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৮ মে ২০২৬

বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ রাস্তার এইচবিবি কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৫০০ মিটার মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন।

​উপজেলার গালিমপুর, শিলমুড়ী দক্ষিণ ও ভবানীপুর ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তাগুলোকে টেকসই ও যাতায়াত উপযোগী করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ,  উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই