বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মাধবপুরে মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক ও মুক্তির দাবী
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার
মাধবপুরে মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক ও মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী।
ঢাকাস্থ ডেফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট এর মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করার প্রতিবাদ ও মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে গণসমাবেশ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে হবিগন্জের মাধবপুরের চৌমুহনীতে উক্তগণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওয়ার্ডের ভুরুলিয়া গ্রামের মোঃ ফারুক মিয়ার মেয়ে রেহানা আক্তার (৪০) সাথে স্থানীয় শিক্ষা কর্মকর্তা মোঃ রফিজ উদ্দিন এর পরকীয়া প্রেমের সম্পর্ক হয়।
এ ঘটনা জানাজানি হলে রফিজ অবসর জনিত কারনে এলাকায় চলে যায়। পরে তার প্রতিবেশী সাইফুলে সহযোগিতায় রেহানার সাথে যোগাযোগ করতে থাকেন।
এর মধ্যে সাইফুলের সাথে রফিজ উদ্দিনের মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটনা লেজে গোবরে সৃষ্টি হলে রেহানার ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যাক্তির ছবি অঙ্গভঙ্গি জোড়া লাগিয়ে আপত্তিকর দৃশ্য তৈরি করে অপপ্রচার করে।
এ ঘটনায় রফিজের স্ত্রী নাজমা বেগম রেহেনার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে অভিযোগ দাখিল করেন।
ওই মামলায় পুলিশ তাসনিম জান্নাত জুুই এর প্রেমিক ও ডেফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট এর মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে আটক করে।
জানা গেছে, রেহানার মোবাইল ও সিম কার্ড সাইফুল ইসলাম নামে রয়েছে।
অভিযোগ রয়েছে, রফিজ উদ্দিনের ছেলে ইয়াসির আরাফাত রেহানার মোবাইল ফোন সীমসহ চুরি করে ফেইসবুক আইডি থেকে আপত্তিকর দৃশ্য মন্তব্য প্রচার করেন।
যার ফলে সাইফুল জেল হাজতে রয়েছে বলে গণসমাবেশে এলাকাবাসী বক্তৃবে বলেন। স্থানীয় মৌলভী আকিল উদ্দিন গণসমাবেশে বলেন, সাইফুল একজন গরীব পরিবারে বেড়ে উঠছে মেধাবী হয়ে। সততা ও ভাল মানুষকে মিথ্যা হয়রানীর তীব্রতা প্রতিবাদ এলাকাবাসীর পক্ষে আজ সবাই একমত, বিনা অপরাধে আটক সাইফুলকে মুক্তিদানে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানান।
স্থানীয়রা বলেন, মুল আসামী রেহানা আক্তার রেহানাকে অভিযোগ হতে অব্যাহতি দিয়ে সাইফুল ইসলামকে অভিযুক্ত করেন।
সাইফুলের বড় ভাই মোঃ জহিরুল ইসলাম উক্ত ঘটনায় সঠিক তদন্তমুলক সু বিচারের দাবীতে করেন।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন