মুক্তির লড়াই

মতামত

ঐশ্বরিক আনুগত্যের মহোৎসব বনাম সংশয়বাদের ব্যবচ্ছেদ

জিলহজ্জের সমাজতাত্ত্বিক দর্শন ও শ্বাশত শিক্ষা

প্রকৃতির অমোঘ নিয়মে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দ্বারে আবারো সমাগত আত্মশুদ্ধি, পরম আত্মসমর্পণ ও সর্বোচ্চ ত্যাগের মহিমান্বিত মওসুম-পবিত্র জিলহজ্জ। ইতোমধ্যে ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কা-মদীনার পবিত্র প্রান্তর। বাইতুল্লাহর সৌভাগ্যবান মুসাফিরেরা সমবেত হয়েছেন ইবাদতের এক বিশ্বজনীন মহাসম্মেলনে। অন্যদিকে, যাদের এই পবিত্র সফরের সুযোগ হয়নি, তাদের হৃদয়েও বইছে এক অনন্য আধ্যাত্মিক আবহ। ইসলামের এই মূল স্তম্ভ হজ এবং ইসলামের অন্যতম প্রধান সামাজিক-ধর্মীয় বিধান কুরবানী কেবলই কিছু গতানুগতিক আচার বা বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়; এর পরতে পরতে লুকিয়ে আছে আত্মিক পরিশুদ্ধি, বৈশ্বিক ভ্রাতৃত্ব এবং অর্থনৈতিক সাম্যের এক অতুলনীয় রূপরেখা। অথচ আধুনিক জমানার কিছু অতি-যুক্তিবাদী ও চটকদার স্লোগানধারী মহল না বুঝেই এই মহান ইবাদতগুলোর উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে হজ ও কুরবানীর ধর্মীয় গুরুত্ব, এর নেপথ্যের মনস্তাত্ত্বিক দর্শন এবং সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্যের একটি বস্তুনিষ্ঠ ও তাত্ত্বিক ব্যবচ্ছেদ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জিলহজ্জ মাসের প্রথম দশটি দিন মহান আল্লাহর নিকট এতটাই প্রিয় ও মর্যাদাপূর্ণ যে, পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ তাআলা এই দিনগুলোর কসম খেয়েছেন। সপ্তাহের দিনগুলোর মধ্যে যেমন জুমুআর দিন শ্রেষ্ঠ এবং বছরের মাসগুলোর মধ্যে যেমন রমযান অনন্য, ঠিক তেমনি জিলহজ্জের প্রথম দশকের ইবাদত অন্য যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি সওয়াব ও বরকত বয়ে আনে। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সা.) স্পষ্ট করে বলেছেন যে, এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। উম্মুল মুমিনীন হযরত হাফসা (রা.)-এর বর্ণনা মতে, রাসূলুল্লাহ (সা.) জিলহজ্জের প্রথম নয় দিন রোযা পালনকে জীবনের নিয়মিত অভ্যাসে পরিণত করেছিলেন। বিশেষত, ৯ই জিলহজ্জ তথা ‘আরাফাত দিবস’-এর রোযার ফজিলত আকাশচুম্বী। রাসূল (সা.) ইরশাদ করেছেন, আরাফাত দিবসের একটি রোযা মানুষের পূর্ববর্তী ও পরবর্তী-এই দুই বছরের সগীরা গুনাহের কাফফারা বা মোচনকারী হিসেবে গণ্য হয়। এই রোযা মূলত তাদের জন্য, যারা হজের সফরে নেই, বরং নিজ নিজ দেশে অবস্থান করছেন। এর মাধ্যমে মহান আল্লাহ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মুসলমানদেরও হাজীদের আধ্যাত্মিক নূরের একটি অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। হজ ও কুরবানীর এই পুরো মওসুমটির মূল চালিকাশক্তি হলো ‘যিকরুল্লাহ’ বা আল্লাহর গভীর স্মরণ। যে ‘তালবিয়া’ পাঠ করে একজন হাজী ইহরাম বাঁধেন-‘লাব্বাইকাল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুল্ক, লা-শারীকা লাক’-তা কোনো সাধারণ বাক্য নয়। এটি হলো আল্লাহর দরবারে বান্দার নিঃশর্ত হাজিরা, তাঁর সার্বভৌমত্বের পরম স্বীকৃতি এবং নিজের ক্ষুদ্র অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার এক শ্বাশত অঙ্গীকার। হজের প্রতিটি রুকন-তা সে বাইতুল্লাহর তাওয়াফ হোক, সাফা-মারওয়ার সায়ী হোক, কিংবা মিনার কঙ্কর নিক্ষেপ ও আরাফাতের ময়দানে অবস্থান হোক-সবকিছুর মূল উদ্দেশ্যই হলো আল্লাহর যিকর কায়েম করা। সুনানে আবু দাউদ ও জামে তিরমিযীর একটি বিশুদ্ধ বর্ণনায় রাসূলুল্লাহ (সা.) বলেছেন, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা-মারওয়ার সায়ী এবং কঙ্কর নিক্ষেপের বিধান মূলত আল্লাহর স্মরণ কায়েম করার জন্যই প্রবর্তন করা হয়েছে। এই আমলগুলো করার সময় যেমন মুখে তাকবীর, তাহলীল ও মাসনূন দুআ পড়ার বিধান রয়েছে, তেমনি এই পুরো কর্মযজ্ঞটি নিজেই একটি জীবন্ত ও বাস্তবসম্মত যিকর। হজের এই মহাসমাবেশ বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ করে, যেখানে রাজা আর প্রজা, ধনী আর দরিদ্র, বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ-সবাই সমস্ত বৈষম্য ভুলে সেলাইবিহীন দুটি সাদা কাপড় পরিধান করে এক কাতারে এসে দাঁড়ায়। এই দৃশ্য মানুষকে হাশরের ময়দান এবং পরকালীন জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়, যা একজন মানুষকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়। হজের এই বিশ্বজনীন আবহের পাশাপাশি এই মওসুমের আরেকটি উজ্জ্বল অধ্যায় হলো ১০ই জিলহজ্জের ‘ইয়াওমুন নাহ্র’ বা কুরবানীর দিন। এটি কেবলই পশু জবাইয়ের উৎসব নয়, বরং মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহীম (আ.) এবং হযরত ইসমাইল (আ.)-এর সেই অবিস্মরণীয়, ত্যাগে ভাস্বর ইতিহাসের পরম পুনরাবৃত্তি। আল্লাহর পক্ষ থেকে আসা কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে ইব্রাহীম (আ.) যখন নিজের একমাত্র প্রিয় সন্তানকে কুরবানী করতে দ্বিধাবোধ করেননি, তখন থেকে কেয়ামত পর্যন্ত সামর্থ্যবান মুসলমানদের ওপর কুরবানীকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কুরবানীর আসল জওহর লুকিয়ে আছে তাকওয়ার মধ্যে। পবিত্র কুরআনের সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে, আল্লাহর কাছে কুরবানীর পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তাঁর দরবারে পৌঁছায় বান্দার হৃদয়ের খোদাভীতি বা তাকওয়া। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদীস অনুযায়ী, কুরবানীর দিনে পশু উৎসর্গের চেয়ে উত্তম কোনো আমল আদম সন্তানের হতে পারে না এবং পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই তা আল্লাহর দরবারে কবুলিয়তের স্তরে পৌঁছে যায়। এই আমলের আরেকটি সূক্ষ্ম দিক হলো, জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত চুল, নখ ও পশম না কাটার যে নির্দেশনা রয়েছে, তা মূলত হাজীদের সাথে বিশ্বমুসলিমের একাত্মতা প্রকাশের এক চমৎকার মনস্তাত্ত্বিক মেলবন্ধন। কিন্তু বর্তমানকালে তথাকথিত মানবতাবাদের চটকদার মোড়কে কিছু মানুষ প্রশ্ন তোলেন-হজ ও কুরবানীতে কোটি কোটি টাকা ‘অপচয়’ না করে তা যদি গরীব-দুঃখী মানুষের মাঝে বণ্টন করে দেওয়া হতো, তবে কি দেশের বা সমাজের বেশি কল্যাণ হতো না? পশুর প্রতি নিষ্ঠুরতার খোঁড়া যুক্তিও কেউ কেউ দাঁড় করান। অথচ এই ধরণের প্রশ্ন সম্পূর্ণ অজ্ঞতা অথবা ইসলাম-বিদ্বেষপ্রসূত। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও সুসংহত জীবনব্যবস্থা। এতে কোন বিধানের বিকল্প কী হবে, তা মানুষ তার নিজের খেয়ালখুশি বা যুক্তি-বুদ্ধি দিয়ে ঠিক করতে পারে না। পবিত্র কুরআনে আল্লাহ নিজেই দ্বীনকে পরিপ

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৫ মে ২০২৬

জিলহজ্জের সমাজতাত্ত্বিক দর্শন ও শ্বাশত শিক্ষা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই