মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মুনতাসির নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৯টায় উপজেলার সোনাপুর গ্রামের দীঘির পূর্বপাড় এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। 

​পারিবারিক সূত্রে জানা যায়, মনজুর হোসেন ও রুমা আক্তার পিয়া দম্পতির প্রথম সন্তান মুনতাসির। অদ্য সকালে নানা আবুল কাসেমের সঙ্গে স্থানীয় একটি দোকানে যায়। পরে নানা তাকে বাড়িতে এনে মা ও নানীর কাছে রেখে নিজের কাজে চলে যান। ওই সময় শিশুটির মা ও নানী ঘরের রান্নার কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে শিশুটি বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়।

​কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না মেলায় সকাল আনুমানিক ৯টার দিকে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। ওই সময় তারা তাকে মৃত উদ্ধার করেন।

​ঘটনার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহআলম শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

​এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহআলম জানান,  শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসেছে। ঈদের আনন্দের সময় তার মৃত্যু পুরো পরিবারকে শোকে ফেলে দিয়েছে। সবাই তার নিজের বাচ্চাকে সতর্কে রাখবেন যাতে এমন দুর্ঘটনায় পড়তে না হয়। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০১ জুন ২০২৬

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মুনতাসির নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৯টায় উপজেলার সোনাপুর গ্রামের দীঘির পূর্বপাড় এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। 

​পারিবারিক সূত্রে জানা যায়, মনজুর হোসেন ও রুমা আক্তার পিয়া দম্পতির প্রথম সন্তান মুনতাসির। অদ্য সকালে নানা আবুল কাসেমের সঙ্গে স্থানীয় একটি দোকানে যায়। পরে নানা তাকে বাড়িতে এনে মা ও নানীর কাছে রেখে নিজের কাজে চলে যান। ওই সময় শিশুটির মা ও নানী ঘরের রান্নার কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে শিশুটি বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়।

​কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না মেলায় সকাল আনুমানিক ৯টার দিকে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। ওই সময় তারা তাকে মৃত উদ্ধার করেন।

​ঘটনার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহআলম শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

​এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহআলম জানান,  শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসেছে। ঈদের আনন্দের সময় তার মৃত্যু পুরো পরিবারকে শোকে ফেলে দিয়েছে। সবাই তার নিজের বাচ্চাকে সতর্কে রাখবেন যাতে এমন দুর্ঘটনায় পড়তে না হয়। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই