মুক্তির লড়াই

সারাদেশ

অসমাপ্ত উন্নয়নকাজে নাজেহাল পৌরবাসী

নিরাপত্তাহীন সড়ক ও ড্রেনে বাড়ছে উদ্বেগ

নোয়াখালী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়ক খোঁড়াখুঁড়ি, অসমাপ্ত ড্রেন নির্মাণ এবং দীর্ঘদিন ধরে চলমান সংস্কারকাজের ফলে জনসাধারণের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পৌর এলাকার একাধিক স্থানে ঘুরে দেখা যায়, উন্নয়নকাজ শুরু হলেও অনেক প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। নতুন বাসস্ট্যান্ডের পূর্ব পাশ থেকে পুরাতন জেলখানা সড়ক পর্যন্ত সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের ভাষ্য, স্বল্প সময়ের প্রকল্প দীর্ঘসূত্রতার কারণে জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে খোলা ড্রেন ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, ঈদুল আজহার আগের দিন মিঠু নামে এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন। খোলা ড্রেনে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের মতে, এটি একক কোনো ঘটনা নয়। অসমাপ্ত ড্রেন ও নির্মাণকাজের কারণে এর আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের তৎপরতা চোখে পড়ছে না।

একইভাবে নতুন বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের বিদ্যুৎ অফিসমুখী সড়ক এবং মাইজদী বাজার সংলগ্ন পুলিশ লাইন সড়কের কাজও দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের।

নগরবাসীর দাবি, উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

তাদের ভাষায়, উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবনকে সহজ করবে; দুর্ভোগ ও ঝুঁকি বাড়াবে না।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০১ জুন ২০২৬

নিরাপত্তাহীন সড়ক ও ড্রেনে বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই