কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং বিশুদ্ধ জারের পানি ব্যবহার না করার দায়ে চান্দিনা রোডের সুপার স্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরুড়া থানার রোডে অবস্থিত হাজি কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয় সচেতন মহল জনস্বার্থে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন