গুলশান-বাড়িধারা লেকে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নেয়া হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
রোববার গুলশান-বাড়িধারা লেকের সার্বিক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন।
সভায় লেকের পানি দূষণ রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, হাঁটার পথ ও বিনোদন সুবিধা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গুলশান-বাড়িধারা লেক শুধু একটি জলাশয় নয়, এটি রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লেককে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে গড়ে তোলা সম্ভব।
সুন্দর, বাসযোগ্য ও পরিবেশবান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন