শুধু এক মাসেই ১২হাজার রুগী সেবা নিয়েছেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হয়েছে ১২টি অপারেশন ও ৩৫টি নরমাল ডেলিভারি।
সম্প্রতি কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে গিয়ে জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপির নির্দেশনায় বরুড়ার স্বাস্থ্যসেবা মান অনেকটাই উন্নত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান, খাবার মান, বিদ্যুৎ সমস্যা, এম্বুলেন্স চালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আমলে নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর পরামর্শে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ সাজেদুর রহমান স্বাস্থ্য সেবার মান উন্নত করতে নিরলস কাজ করছেন।
তারই ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর এ ১১ হাজার ৩১১, জরুরি বিভাগে ৬৫৩ জন ও ভর্তি হয়ে ৪০০ রুগী সেবা গ্রহণ করেন।
এছাড়া এসময়ে ১২ জন রুগীর বিভিন্ন অপারেশন, ৩৫ জন প্রসূতির নরমাল ডেলিভারি, ১৪৮জন রুগীকে এক্সরে, ১২১ জন রুগীকে ইসিজি, ১৬৫ জন রুগীকের আল্ট্র, একহাজার ৫০ জন রুগীকে প্যাথলজি ও ২১ টি এম্বুলেন্স সেবা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানসার স্কেনিং ও চক্ষু সেবার জন্য আধুনিক যন্ত্রপাতি রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বরুড়ার সকল মানুষ এসকল সেবা বিনা মূল্যে নিতে পরাবেন। ২৪ ঘন্টা ইসিজি ও অফিস সময়ে অন্যান্য সেবা চালু রয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন