মুক্তির লড়াই

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিশ্বরোড মোড় এলাকা থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুয়েল শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, তিনি একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা গোপন তথ্য পায় যে, এক মাদক ব্যবসায়ী সিলেট থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে অভিনব কৌশলে যাত্রীবেশে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সদর থানার বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ নজরদারি ও অবস্থান নেয় র‍্যাবের আভিযানিক দল।

একপর্যায়ে সন্দেহভাজন জুয়েল বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় র‍্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে আটক করেন। পরে তার সঙ্গে থাকা চট দিয়ে মোড়ানো চারটি পলিথিন প্যাকেট তল্লাশি করে মোট ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিশ্বরোড মোড় এলাকা থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুয়েল শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, তিনি একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা গোপন তথ্য পায় যে, এক মাদক ব্যবসায়ী সিলেট থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে অভিনব কৌশলে যাত্রীবেশে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সদর থানার বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ নজরদারি ও অবস্থান নেয় র‍্যাবের আভিযানিক দল।

একপর্যায়ে সন্দেহভাজন জুয়েল বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় র‍্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে আটক করেন। পরে তার সঙ্গে থাকা চট দিয়ে মোড়ানো চারটি পলিথিন প্যাকেট তল্লাশি করে মোট ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই