চাঁদপুর দুই নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড: আলহাজ্ব জালাল উদ্দিন এর সহযোগিতায় মতলব উত্তর উপজেলার প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন।
চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব জালাল উদ্দিন বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদের মধ্যে রয়েছে সৃষ্টিকর্তা প্রদত্ত তীক্ষ্ণ মেধা সম্পন্ন অন্যান্য প্রতিভা।
তিনি আরো বলেন, মানব দেহের বা যেকোনো প্রতিবন্ধিতা অক্ষমতা নয় বরং ভিন্ন ধরনের সক্ষমতা নিয়েই আমাদের আজকের প্রতিবন্ধীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা সুযোগ ও সহযোগিতা পেলেই দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেকটা এগিয়ে যেতে পারে বা কিছু করতে পারবে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে কিংবা লাগাতে পারলে এরা মানবসম্পদে পরিণত হবে আমি আশাবাদী।
চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব জালাল উদ্দিন পরিশেষে বলেন, প্রতিবন্ধীদের সেই ভবিষ্যৎ ভাবনা নিয়ে আসুন আমরা তাদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও সহমর্মিতা প্রকাশে অত্যন্ত যত্নবান হই এবং তাদের মানবাধিকার সুরক্ষার ব্যাপারে আমরা সকলে সচেতন হই।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন