মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরে দিনমজুরের ৩টি গরু চুরি, দিশেহারা পরিবার

নওগাঁর রানীনগর উপজেলার ৩ নং গোনা ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গোয়ালঘরের তালা কেটে একটি গোয়াল ঘর থেকে ৩টি মূল্যবান গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী দরিদ্র দিনমজুর।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রাতেও  তার গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। আনুমানিক রাত ২টা সময় চোরচক্র গোয়ালঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর গোয়ালে থাকা ৩টি গরু একে একে বের করে একটি পিকআপ ভ্যানে নিয়ে পালিয়ে যান ।

মাঝরাতে দরিদ্র দিনমজুরের স্ত্রী ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতরে গরু না দেখে চুরির বিষয়টি টের পান। আশপাশের বিভিন্ন এলাকায় এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

দীঘিরপাড়া গ্রামের বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকায় এমন চুরির ঘটনায় দরিদ্র দিনমজুরের মধ্যে এখন নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই তাদের গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাদের দাবি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।

এই বিষয়ে রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল জানান, দীঘিরপাড়া গ্রামে গরু চুরির  বিষয়টি আমি শুনেছি।  ভুক্তভোগী  পক্ষ থেকে এখন ও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ জুলাই ২০২৬

রাণীনগরে দিনমজুরের ৩টি গরু চুরি, দিশেহারা পরিবার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর রানীনগর উপজেলার ৩ নং গোনা ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গোয়ালঘরের তালা কেটে একটি গোয়াল ঘর থেকে ৩টি মূল্যবান গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী দরিদ্র দিনমজুর।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রাতেও  তার গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। আনুমানিক রাত ২টা সময় চোরচক্র গোয়ালঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর গোয়ালে থাকা ৩টি গরু একে একে বের করে একটি পিকআপ ভ্যানে নিয়ে পালিয়ে যান ।

মাঝরাতে দরিদ্র দিনমজুরের স্ত্রী ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতরে গরু না দেখে চুরির বিষয়টি টের পান। আশপাশের বিভিন্ন এলাকায় এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

দীঘিরপাড়া গ্রামের বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকায় এমন চুরির ঘটনায় দরিদ্র দিনমজুরের মধ্যে এখন নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই তাদের গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাদের দাবি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।

এই বিষয়ে রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল জানান, দীঘিরপাড়া গ্রামে গরু চুরির  বিষয়টি আমি শুনেছি।  ভুক্তভোগী  পক্ষ থেকে এখন ও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই