মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রোববার (তারিখ) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ও কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল ও ১১টি রিং জাল, মোট প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

এ সময় নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫)-কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবৈধ জাল বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ জুলাই ২০২৬

রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রোববার (তারিখ) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ও কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল ও ১১টি রিং জাল, মোট প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

এ সময় নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫)-কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবৈধ জাল বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই