নওগাঁর আত্রাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, জনসচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত পরিবার গঠন, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ খায়রুল আলম বলেন, একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত হলো পরিকল্পিত পরিবার। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার পরিবার পরিকল্পনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী অধিক উপকৃত হবে এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি একটি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলার সদর ক্লিনিক এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সেবা কার্যক্রম চালুর বিষয়টিও সভায় তুলে ধরা হয়। এ কার্যক্রমের আওতায় পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মায়ের স্বাস্থ্যপরামর্শ, প্রসূতি ও নবজাতকের পরিচর্যা, শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন বলেন, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, জনগণই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তাই প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কোনো রোগী চিকিৎসা নিতে এসে যেন হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সাংবাদিক ও মোঃ মোজাক্কেরুল ইসলাম, আরো গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় পাঁচুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. সুরাইয়া সুলতানা, পাঁচুপুর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলাম এবং ২/খ ইউনিটের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শাহানাজ পারভীন।
অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মীদের আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল করে জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন